গান-গল্প: শিল্পী আতিক হাসান

Published

শিল্পী আতিক হাসান।

১৯৯৮ সালে মঞ্চে গান করে পেশাদারি গানের শুরু তাঁর।

চট্টগ্রামের এ শিল্পী ভাবেননি অডিও জগতে জায়গা করে নিতে পারবেন।

তবে তাঁর প্রথম অ্যালবামটিই পায় পরিচিতি।

আতিক হাসান তাঁর মৌলিক গান দিয়ে পরিচিতি পেলেও তাঁর শ্রোতা রয়েছে হারানো দিনের গানেরও।

কিশোর কুমারকে আদর্শ মানেন তিনি, তাঁর কণ্ঠেও মিল আছে কিশোর কুমারের সাথে।

সংগীত ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে গান-গল্পে অর্চি অতন্দ্রিলার সাথে কথা বলেছেন শিল্পী আতিক হাসান।