দুধকুমার নদের তীরে ছিল ব্যস্ত খেয়াঘাট

Published

কুড়িগ্রামের দুধকুমার নদের তীরে এক ব্যস্ত খেয়াঘাটে ছিল মোহাম্মদ মোস্তফার দোকান।

কিন্তু গত বছরের ভাঙ্গনে তাঁর বাড়িঘরের পাশাপাশি সেই ঘাটও নিশ্চিহ্ন হয়ে গেছে।

রাস্তার ধারে নতুন দোকান দিলেও ব্যবসা নেই আগের মতো।

তাই অলস বসে নদীর দিকে তাকিয়ে প্রায়সময়ই ভাবেন সেই ব্যস্ত খেয়াঘাটের কথা।

মোহাম্মদ মোস্তফার সাথে কথা বলেছেন মীর সাব্বির।

দুধকুমার নদের তীরে ছিল ব্যস্ত খেয়াঘাট
ছবির ক্যাপশান, কুড়িগ্রামের দুধকুমার নদের তীরে এক ব্যস্ত খেয়াঘাটে ছিল মোহাম্মদ মোস্তফার দোকান।

আলাপকালে মি: মোস্তফা বলছিলেন “ঘাট ভালোই ছিল, প্রতিদিন অনেক লোক আসা যাওয়া করতো, তখন পনেরোশাে-ষোলশ আবার কোনদিন দুই হাজার টাকা বিক্রি হইতো। ভালোই ব্যবসা ছিল। এখন লোক হেঁটে আসা যাওয়া করে। এখন ছয়-সাতশো টাকার মতো বেচাকেনা করি”।

কিন্তু ভাঙ্গনে তিনি সব হারান।

আবার ভাঙ্গন আসলে দোকান কই দেবেন, ঘর বানাবেন কই সেই দুশ্চিন্তাও এখন মোহাম্মদ মোস্তফার মনে।