গান-গল্প: শিল্পী শফি মণ্ডল
Published
বাউল শিল্পী শফি মণ্ডল।
পরিবারে বাবা মসজিদের ইমাম ছিলেন। গোড়াতে গানের পরিবেশ না থাকলেও পেয়েছেন সমর্থন।
কুষ্টিয়া এবং ঢাকায় তাঁর নিজস্ব আশ্রম আছে যেখানে গান শেখানো হয়।
বাউল গান চিরাচরিতভাবে গাওয়ার পাশাপাশি গেয়েছেন ফিউশনেও।
তাঁর মতে তরুণদের নতুনত্বকে গ্রহণ করলেই ভালোবেসে মাটির গান বহন করবে তারা।
তাঁর দোতারাতে বিদ্যুৎ সংযোজনের জন্য রয়েছে তৃতীয় তার।
আর সমালোচনার দিকটাও সাদরে গ্রহণ করেন শফি মণ্ডল। তিনি মনে করেন সমালোচনা থাকলেই বোঝা যায় কাজ হচ্ছে।
এমন নানা বিষয়ে শিল্পী শফি মণ্ডল কথা বলেছেন বিবিসির সাথে গান-গল্পে।
গানগল্প পরিবেশন করছেন অর্চি অতন্দ্রিলা।