বৌদ্ধ বিহার থেকে ইফতার বিতরণ
Published
ঢাকার কমলাপুর বৌদ্ধ মন্দিরে রমজান মাসে প্রতি সন্ধ্যায় চোখে পড়বে এক অভিনব দৃশ্য।
ইফতারির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মন্দিরে ভিড় করেন দরিদ্র নারী-পুরুষ।
তাদের মাঝে ইফতার বিতরণ করেন বৌদ্ধ মন্দিরের ভিক্ষুরা।
গত ছয় বছর ধরে রমজান মাসে প্রতিদিন প্রায় পাঁচশো মানুষের মধ্যে এভাবে ইফতার বিতরণ করে চলেছেন তারা।
বিবিসি প্রবাহ টিভি অনুষ্ঠানের কাছে মন্দিরের প্রধান শুদ্ধানন্দ মহাথেরো ব্যাখ্যা করছিলেন তাদের এই অভিনব উদ্যোগের বিস্তারিত: