মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন

Published

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে দশ কোটির বেশি আমেরিকান ভোট দিয়েছেন। সেই নির্বাচনের দিনের ছবি।

ডোনাল্ড ট্রাম্প
ছবির ক্যাপশান, নিউইয়র্কে বিজয় সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলছেন, ''আমি এই মাত্র হিলারি ক্লিনটনের কাছ থেকে টেলিফোন পেয়েছি। তিনি আমার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। ''
নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উল্লাস
ছবির ক্যাপশান, নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উল্লাস। কারণ তারা ফ্লোরিডা, ওহিও আর নর্থ ক্যারেলিয়ায় জয় পেয়েছেন
ওহিও তে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর সমর্থকরা
ছবির ক্যাপশান, ওহিও তে ডোনাল্ড ট্রাম্পের বিজয় তার সমর্থকদের জন্য সবচেয়ে বেশি আনন্দের, কারণ এই রাজ্যের জয় ছাড়া এর আগে কোন রিপাবলিকান হোয়াইট হাউজে যেতে পারেননি
হিলারি সমর্থকরা
ছবির ক্যাপশান, চূড়ান্ত ফলাফলের আগে, যখন ডেমোক্রেট সমর্থকরা বুঝতে পারছিলেন, ভোটের ফলাফল তাদের পক্ষে যাচ্ছে না
হিলারি ক্লিনটনের একজন সমর্থক
ছবির ক্যাপশান, হিলারি ক্লিনটনের একজন সমর্থক। যদিও প্রেসিডেন্ট হতে পারছেন না হিলারি ক্লিনটন, কিন্তু অনেক রাজ্যের সমর্থন তিনি পেয়েছেন
ভোটারদের লম্বা লাইন
ছবির ক্যাপশান, দশ কোটির বেশি আমেরিকান বুধবার নির্বাচনী কেন্দ্রে ভোট দিতে গিয়েছেন। তাদের অনেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন
হিলারি ক্লিনটন
ছবির ক্যাপশান, নিউইয়র্কের চাপ্পাকোয়ায় দিনের প্রথমদিকে, ভোট দেয়ার পর সমর্থকদের সঙ্গে কথা বলছেন হিলারি ক্লিনটন। পাশে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন
নিউইয়র্কে ভোট দেয়ার পর রিপাবলিকান প্রার্থী আর ডোনাল্ড ট্রাম্প। পাশে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প
ছবির ক্যাপশান, নিউইয়র্কে ভোট দেয়ার পর রিপাবলিকান প্রার্থী আর ডোনাল্ড ট্রাম্প। পাশে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে একটি শিশু অপেক্ষা করছে, যখন তার মা ভোট দিচ্ছেন
ছবির ক্যাপশান, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে একটি শিশু অপেক্ষা করছে, যখন তার মা ভোট দিচ্ছেন
হিলারি ক্লিনটনের সমর্থকদের র‍্যালি
ছবির ক্যাপশান, হিলারি ক্লিনটনের সমর্থকদের র‍্যালি যখন শোকাতুর হয়ে যায়
ফ্লোরিডায় ভোট গণনা চলছে
ছবির ক্যাপশান, ফ্লোরিডায় ভোট গণনা চলছে
নির্বাচনী একটি র‍্যালির সামনে দাঁড়িয়ে সংবাদ পরিবেশন করছেন সাংবাদিকরা
ছবির ক্যাপশান, নির্বাচনী একটি র‍্যালির সামনে দাঁড়িয়ে সংবাদ পরিবেশন করছেন সাংবাদিকরা
মি. ট্রাম্প ও তার সমর্থকরা ভোটের ফলাফল দেখছেন।
ছবির ক্যাপশান, মি. ট্রাম্প ও তার সমর্থকরা ভোটের ফলাফল দেখছেন। ট্রাম্প জুনিয়রের তোলা ছবি
ক্যানসাসে ভোটগ্রহণ চলছে
ছবির ক্যাপশান, ক্যানসাসে ভোটগ্রহণ চলছে
নির্বাচন নিয়ে আমেরিকা এবং বিশ্বে যত মাতামাতিই থাকুন না কেন, অনেক আমেরিকান যেন বহুদূরে
ছবির ক্যাপশান, নির্বাচন নিয়ে আমেরিকা এবং বিশ্বে যত মাতামাতিই থাকুন না কেন, অনেক আমেরিকান যেন বহুদূরে
ভোট দিচ্ছেন মার্কিন ভোটাররা
ছবির ক্যাপশান, ভোট দিচ্ছেন মার্কিন ভোটাররা