নারায়ণগঞ্জ নির্বাচন: দুপুর পর্যন্ত সন্তুষ্ট আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের প্রার্থীরা

বাংলাদেশ, নির্বাচন, নারায়ণগঞ্জ
ছবির ক্যাপশান, বেলা বারটা নাগাদ কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদে দীর্ঘ লাইন
Published

নারায়ণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে দুপুর পর্যন্ত সন্তুষ্ট সবাই। বিশেষ করে দু প্রধান দল- আওয়ামী লীগ ও বিএনপি সন্তোষ প্রকাশ করেছে।

সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী ও বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন।

নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হলে তারা দুজনই জনরায় মেনে নেবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ, নির্বাচন, নারায়ণগঞ্জ
ছবির ক্যাপশান, ভোট দিয়ে বেরিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী সাখাওয়াত হোসেন

বিএনপির পক্ষ থেকে বেলার বারটার দিকে ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন এ পর্যন্ত (বেলা ১২টা) ভোট গ্রহণ নিয়ে তারা সন্তুষ্ট।

তিনি আশা করেন প্রশাসন এমন কোনো আচরণ করবেনা যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।

এর আগে সকালে নারায়ণগঞ্জে ভোট দিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে বিএনপি দলীয় প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন তিনি নির্বাচনর মাঝপথ থেকে সরে যাবেননা।

বাংলাদেশ, নির্বাচন, নারায়ণগঞ্জ
ছবির ক্যাপশান, আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিনা হায়াত আইভী বলেছেন নির্বাচন উৎসবমুখর পরিবেশে হচ্ছে

অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুব উল হানিফও ঢাকায় বলেছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে।

এর আগে সকালে নারায়ণগঞ্জে ভোট দিয়ে দলটির প্রার্থী সেলিনা হায়াত আইভীও বলেছেন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।

দু প্রধান প্রতিদ্বন্দ্বীই বলেছেন জনরায় তারা মেনে নেবেন।

বাংলাদেশ, নির্বাচন, নারায়ণগঞ্জ
ছবির ক্যাপশান, শহর জুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা