ছবির ক্যাপশান, ফেব্রুয়ারি: "এই ছবিতে গভীর চিন্তায় নিমগ্ন মার্কিন প্রেসিডেন্ট। ইওরোপের কয়েকজন নেতার সাথে টেলিকনফারেন্সের আগে মি. ওবামা মনে মনে তার বক্তব্য গুছিয়ে নিচ্ছেন।"
Published
চলতি মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বভার বুঝিয়ে দেবেন ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে।
সেই অনুষ্ঠানের আগে প্রেসিডেন্টের ফটোগ্রাফার পিট সুজা হোয়াইট হাউজে মি. ওবামার জীবনের উল্লেখযোগ্য কিছু ছবি বেছে নিয়েছেন শেয়ার করার জন্য।
"গত আট বছর ধরে বহু ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত থাকতে পারা সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার," বলছেন পিট সুজা।
ছবির উৎস, Pete Souza / White House
ছবির ক্যাপশান, ফেব্রুয়ারি: গল্ফ খেলতে গিয়ে একটুর জন্য বল গর্তে পড়েনি। হতাশ মি. ওবামা। সাথে খেলছেন হোয়াইট হাউজের দুই কর্মচারী জো পলসন আর মার্ভিন নিকলসন।
ছবির উৎস, Pete Souza / White House
ছবির ক্যাপশান, ফেব্রুয়ারি: "এই ছোট্ট ছেলেটিকে আমি অনেক ক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম। সে বাবা মায়ের সাথে এসেছিল আফ্রিকান-আমেরিকান হিস্ট্রি মানথ উপলক্ষে হোয়াইট হাউজের রিসেপশনে। পরে ছেলেটির নাম জেনেছিলাম -- ক্লার্ক রেনল্ডস। পরে তাকে ছবির একটি কপি পাঠিয়েছিলাম। ছবিতে প্রেসিডেন্টের অটোগ্রাফ ছিল।"
ছবির উৎস, Pete Souza / White House
ছবির ক্যাপশান, মার্চ: "প্রেসিডেন্টের দুই মেয়ে মালিয়া এবং সাশা আমার চোখের সামনেই বড় হলো। ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (পেছনে) এবং মিসেস সোফি গ্রেগরি-ট্রুডোর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের যাওয়ার পথে ছবিটি তোলা হয়।"
ছবির উৎস, Pete Souza / White House
ছবির ক্যাপশান, মার্চ: "হঠাৎ এক বিকেলে প্রেসিডেন্টকে দেখা গেল ওভাল অফিসে তার সহকারী ফেরিয়াল গোভাশিরির সাথে নাচছেন। পরে জেনেছিলাম ফেরিয়ালের বিয়ের আগে প্রেসিডেন্ট তাকে নাচের তালিম দিচ্ছিলেন।"
ছবির উৎস, Pete Souza / White House
ছবির ক্যাপশান, এপ্রিল: "গোড়াতে ভেবেছিলাম প্রেসিডেন্ট ওবামার সঙ্গে ব্রিটেনের রাজপরিবারের কনিষ্ঠ সদস্য প্রিন্স জর্জের সাক্ষাৎকারের ছবিটি আমাকে তুলতে দেয়া হবে না। কিন্তু পরে কেন্সিংটন প্রাসাদ থেকে ছবি তোলার অনুমতি দেয়া হয়। শেষ পর্যন্ত এই ছবিটির ব্যাপারেই লোকের আগ্রহ ছিল বেশি।"
ছবির উৎস, Pete Souza / White House
ছবির ক্যাপশান, জুলাই: "জার্মান চ্যান্সেল অ্যাঙ্গেলা মার্কেলের সাথে এক বিশেষ মুহূর্তে। প্রেসিডেন্ট পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে গিয়েছিলেন ইওরোপীয় নেতাদের সাথে বৈঠক করতে।"
ছবির উৎস, Pete Souza / White House
ছবির ক্যাপশান, অগাস্ট: "প্রেসিডেন্ট ওবামার জন্মদিন। কাপ কেক কিনে এনে তাকে সারপ্রাইজ দিলেন ভাইস প্রেসিডেন্ট। পেছন থেকে দেখছেন হোয়াইট হাউস স্টাফরা।"
ছবির উৎস, Pete Souza / White House
ছবির ক্যাপশান, সেপ্টেম্বর: "ভার্জিনিয়ার গ্রেট ফলস্ ন্যাশনাল পার্কে পটোম্যাক নদীর কূলে পাথরের ওপর বসে জিরিয়ে নিচ্ছেন প্রেসিডেন্ট ওবামা।"
ছবির উৎস, Pete Souza / White House
ছবির ক্যাপশান, সেপ্টেম্বর: "অভিনেতা জর্জ ক্লুনির সাথে বৈঠকের পর হোয়াইট হাউজে বাস্কেটবল কোর্টে হুপ খেলছেন বারাক ওবামা। ছবিটি খুবই জনপ্রিয় হয়েছিল।"
ছবির উৎস, Pete Souza / White House
ছবির ক্যাপশান, নভেম্বর: "মার্কিন রক তারকা ব্রুস স্প্রিংস্টিনের সাথে প্রথমবারের মত দেখা হওয়ার সময়টিতে। ব্রুসকে প্রেসিডেন্টশিয়াল মেডাল অফ ফ্রিডম পদক দেয়া হচ্ছিল। সে সময় প্রেসিডেন্ট বলেছিলেন, 'আমি ব্রুস স্প্রিংফিল্ডের দারুণ ভক্ত। গত ৩৫ বছরে তার ৩০টি কনর্সার্ট দেখেছি'।"