স্কুল ছাত্র আদনান হত্যায় জড়িত ৮ জন গ্রেফতার: র্যাব

Published
বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় স্কুল ছাত্র আদনান কবীর হত্যার ঘটনায় জড়িত কথিত 'ডিসকো বয়েজ' ও 'বিগ বস' নামের কিশোর গ্যাংয়ের দলনেতাসহ আটজনকে আজ বুধবার সকালে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব।
র্যাবের পক্ষ থেকে পাঠানো এক মোবাইল বার্তায় এই তথ্য জানানো হয়।
র্যাব বলছে, উত্তরায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এই আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে আদনান হত্যায় জড়িত থাকার অভিযোগে।
তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় কিছু জানায়নি র্যাব। আজ কিছু পরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে র্যাব।
গত ৬ই জানুয়ারি সন্ধ্যায় উত্তরার স্কুল ছাত্র আদনান কবীরকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরো পড়ুন:








