সংগীত শিল্পী আব্দুল জব্বার মারা গেছেন

ছবির উৎস, MITHUN JABBAR FACEBOOK PAGE
বাংলাদেশের একজন সুপরিচিত কণ্ঠ শিল্পী আব্দুল জব্বার বুধবার ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
মি: জব্বার দীর্ঘদিন ধরে কিডনি রোগের জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছে ৭৮ বছর।
গত বেশ কিছুদিন ধরে মি: জব্বার ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ-ভিত্তিক বহু জনপ্রিয় গানের শিল্পী আব্দুল জব্বার। ১৯৩৮ সালে কুষ্টিয়ায় তাঁর জন্ম।
১৯৫৮ সাল থেকে বেতারে গানের মাধ্যমে শিল্পী হিসেবে আব্দুল জব্বারের আত্মপ্রকাশ ঘটে।
১৯৬০'র দশকের প্রথম দিকে চলচ্চিত্রের গানে আসেন আব্দুল জব্বার।
২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতাদের জরিপে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় আব্দুল জব্বারের তিনটি গান স্থান পায়।
এ গানগুলো হচ্ছে - তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, সালাম সালাম হাজার সালাম অন্যতম।
সংগীতে অবদানের জন্য ১৯৮০ সালে তাকে একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পদক দেয়া হয়।








