মোগাডিসুতে ভয়াবহ বোমা হামলায় ২৩০ জন নিহত

সোমালিয়া
ছবির ক্যাপশান, বোমা বিস্ফোরণের পর হোটেল ভবনটি জ্বলছে
Published

সোমালিয়ার রাজধানী মোগাডিসুর একটি ব্যস্ত এলাকায় এক ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ২৩০ জন লোক নিহত হয়েছে।

একটি হোটেলের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকা একটি বিস্ফোরকভর্তি ট্রাক দিয়ে ঘটানো এই বিস্ফোরণে আরো বহু লোক আহত হয়। এর পর শহরের মদিনা এলাকায় আরো একটি বোমা হামলা হয় - যাতে পুলিশের ভাষ্য অনুযায়ী আরো দুজন লোক নিহত হয়।

সোমালিয়ার ১০ বছরের গৃহযুদ্ধর ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ বোমা হামলা।

এ বোমা হামলা কারা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে সোমালিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধরত, এবং মোগাডিসু তাদের নিয়মিত টার্গেট।

বিবিসির সংবাদদাতা বলছেন, সাফারি নামের হোটেল ভবনটি ভেঙে পড়েছে এবং আশংকা করা হচ্ছে বহুলোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।

শহরের একজন বাসিন্দা বলেছেন, বিস্ফোরণে পুরো এলাকাটি ধ্বংস হয়ে গেছে।