ওসামা বিন লাদেন তার শেষ সাক্ষাৎকার নেয়া পাকিস্তানি সাংবাদিককে কী বলেছিলেন?

অডিওর ক্যাপশান, ওসামা বিন লাদেনের শেষ সাক্ষাৎকার নিয়েছিলেন যে পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর শুনুন তার স্মৃতি নিয়ে ইতিহাসের সাক্ষী
Published

ওয়াশিংটন আর নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার প্রতিশোধ নিতে আফগানিস্তানে যখন চলছে আমেরিকান নেতৃত্বে বোমা হামলা, যখন আমেরিকা খুঁজে বেড়াচ্ছে ওসামা বিন লাদেনকে, তখন মি: লাদেনের সঙ্গে কথা বলেছিলেন পাকিস্তানের সাংবাদিক হামিদ মীর।

ওসামা বিন লাদেনের একাধিক সাক্ষাৎকার নেওয়া মি: মীরকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে।

তবে মি: মীর বলেছেন ওসামা বিন লাদেনের আদর্শের সঙ্গে অনেকে একমত না হলেও সাংবাদিকদের জন্য তিনি ছিলেন খবরের উৎস। কাজেই ''আমি মনে করি সাংবাদিক হিসাবে আমি একটা ইতিহাসের সাক্ষী।''