বাংলাদেশে একজন এইডস রোগীর জীবন

ভিডিওর ক্যাপশান, বাংলাদেশে একজন এইডস রোগীর জীবন
Published

পহেলা ডিসেম্বর শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস।

মরণব্যাধি এইডস আক্রান্তের সংখ্যা বাংলাদেশে খুব বেশি না হলেও এখন পর্যন্ত যে কয়েক হাজার রোগীর সন্ধান পাওয়া গেছে, তাদের অনেককেই পারিবারিক ও সামাজিক জীবনে বেশ কঠিন সময় পার করতে হচ্ছে।

তারপরও স্বাভাবিক জীবন-যাপনের চেষ্টা করে যাচ্ছেন তারা।

এমনই একজন এইচআইভি পজিটিভ নারী বিবিসিকে বলছিলেন, তিনি এইচআইভি পজিটিভ জানার পর কিভাবে বদলে গেছে তার জীবন।

ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে এই প্রতিবেদনে তার ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।