ভেনেজুয়েলায় 'কবর-খোঁড়া' চোরদের বাড়বাড়ন্ত
Published
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্যতম বৃহৎ একটি কবরস্থান -সেমেন্তেরিও দেল সোর।
সেখানকার বেশিরভাগ কবরই চোরেরা খুঁড়ে ফেলে ভেতরের মূল্যবান জিনিসপত্র বা হাড়গোড় পর্যন্ত নিয়ে গেছে।
অপরাধী চক্রগুলো চুরি করে নিয়ে গেছে গহনা, সোনায় বাঁধানো দাঁত।
এই চুরি ঠেকাতে লোকজন এখন তাদের আত্মীয় স্বজনের কবর পাহারা দিতে শুরু করেছেন।
ওই কবরস্থানটি দেখতে ক্যারাকাসে গিয়ে বিবিসির সাংবাদিক উইল গ্র্যান্ট বলছেন, সমাধিক্ষেত্রটি যেন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভেনেজুয়েলারই রূপক হয়ে উঠেছে।