যেভাবে পিঠার কারবারি হলেন নুরুন নাহার
বিভিন্ন মৌসুমে, পালাপার্বণে পিঠেপুলির তৈরি বাংলাদেশের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।
কিন্তু এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, পালাপার্বণে পিঠা খাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেটা ঘরে না বানিয়ে বাজার থেকে কিনে আনা হচ্ছে।
আর এই সুযোগে অনেকেই নিজের ঘরে গড়ে তুলছেন পিঠা তৈরির কুটির শিল্প।
এমনই একজন নুরুন নাহার, যিনি শখ করে পিঠা বানাতে বানাতেই হয়ে উঠেছেন পিঠেপুলির কারবারি।
তার প্রতিষ্ঠান 'নুরুন নাহার পিঠাঘর'-এর কারখানা তার ফ্ল্যাটেরই রান্নাঘর।
আর প্রতিষ্ঠানের কর্মী হচ্ছেন তার স্বামী, কন্যা ও পুত্র।
বিবিসিকে নুরুন নাহার বলছিলেন, তার প্রতিষ্ঠানের রোজগারে তিনি নিজের খরচতো রোজগার করতে পারেনই, ছেলেকেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এই রোজগার দিয়েই।
মিসেস নাহার গর্বমিশ্রিত হাসি নিয়ে তার ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন 'ইঞ্জিনিয়ার সাহেব' বলে।
চলুন শুনে আসি নুরুন নাহারের পিঠা বানানোর গল্প, ঘুরে আসি তার কারখানায়: