নানা নাটকীয়তায় বিএনপির সংসদে যাওয়ার সিদ্ধান্ত কী প্রভাব ফেলছে দলটির ভাবমূর্তিতে?

ভিডিওর ক্যাপশান, বিএনপির সংসদে যাওয়ার সিদ্ধান্ত কী প্রভাব ফেলছে দলটির ভাবমূর্তিতে? দেখুন প্রতিবেদনে
Published

শেষ মুহূর্তে এসে এসপ্তাহেই বিএনপির নির্বাচিত এমপিদের সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত রাজনীতিতে যে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে, তা নিয়ে চলছে নানা আলোচনা।

দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত, জানাচ্ছে বিএনপি।

অথচ জাতীয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান এবং একাদশ সংসদকে অবৈধ আখ্যা দিয়ে দলটি কোনোভাবেই সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্তু সেই কঠোর অবস্থান পরিবর্তন করে বিএনপির এমন সিদ্ধান্তে কী প্রতিক্রিয়া দেখাচ্ছে তৃণমূলের কর্মীরা?

আর দলের ভাবমূর্তীই বা কি দাঁড়াচ্ছে? দেখুন আবুল কালাম আজাদের প্রতিবেদনে