ব্রাজিলিয়ান বাট-লিফট কত বিপজ্জনক?
Published
'ব্রাজিলিয়ান বাট-লিফট' অর্থাৎ নিতম্ব 'বড় বা সুগঠিত' করার অপারেশনের প্রতি এখন অনেক দেশের মেয়েরাই আকৃষ্ট হচ্ছেন।
এখন সারা দুনিয়াতেই এ অপারেশন হচ্ছে। শরীরের নানা অংশ থেকে মেদ বের করে নিয়ে সেই মেদ দিয়ে নিতম্ব ভরাট করে এটা করানো হয়।
কিন্তু একে বলা হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কসমেটিক প্রক্রিয়া, যাতে প্রতি তিন হাজার অপারেশনে একজন মারা যেতে পারে।
কিছুদিন আগে এক ব্রিটিশ মহিলার মৃত্যু হয়েছে এ অপারেশন করাতে গিয়ে।