পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী-ইউপিডিএফ দ্বন্দ্ব নিয়ে কথা বলতে চান না স্থানীয় পাহাড়িরা: বিবিসি বাংলার সরেজমিন

ভিডিওর ক্যাপশান, পাহাড়ে সংঘাতের নেপথ্যে
Published

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সেনাসদস্যদের সঙ্গে গোলাগুলিতে পাহাড়ি সংগঠন ইউপিডিএফের তিনজন সদস্য নিহত হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে পার্বত্য এলাকার নিরাপত্তা পরিস্থিতি।

পাহাড়ে ৪টি আঞ্চলিক সংগঠন থাকলেও সংঘর্ষের জন্য বারবারই উঠে আসে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফের নাম।

কিন্তু ইউপিডিএফ নামের এই সংগঠনটি কিভাবে পার্বত্য এলাকায় এতো শক্তিশালী হয়ে উঠলো? সংগঠনটি নিয়ে বিতর্ক কেন? আর নিরাপত্তা বাহিনীর সঙ্গেই বা ইউপিডিএফ-এর দন্দ্ব কোথায়?

দেখুন পার্বত্য চট্টগ্রাম থেকে বিবিসির তাফসীর বাবু'র সরেজমিন প্রতিবেদন: