ইসরায়েলে কারাগারে বন্দি ফিলিস্তিনী শিশুদের জীবন

ভিডিওর ক্যাপশান, ইসরায়েলে কারাগারে বন্দি ফিলিস্তিনী শিশুদের জীবন
Published

ইসরায়েলের সুপ্রিম কোর্ট সম্প্রতি কারাগারে আটককৃত ফিলিস্তিনী শিশুদের সাথে কথা বলার অনুমতির একটি আবেদন খারিজ করে দিয়েছে।

ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যেখানে একটি কিশোর সামরিক আদালতের মাধ্যমে আঠার বছর হয়নি এমন শিশুদেরও বিচার করা হয়।

সমালোচকরা বলছেন, এই ব্যবস্থাটি অনেকগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী।