করোনাভাইরাস: যে মৃতদেহ থেকে দূরে থাকেন স্বজনেরা, সেগুলোর শেষকৃত্য করছেন যারা

ভিডিওর ক্যাপশান, যে মৃতদেহ থেকে দূরে থাকেন স্বজনেরা, সেগুলোর শেষকৃত্য করছেন যারা
Published

পৃথিবীর অনেক স্থানের মতোই বাংলাদেশেও কোভিড-১৯ আক্রান্তদের মৃতদেহ শেষকৃত্য নিয়ে একধরণের স্টিগমা কাজ করতে দেখা গেছে, ফলে শেষকৃত্য নিয়ে দেশটির বিভিন্ন স্থানেই দেখা গেছে জটিল পরিস্থিতি তৈরি হতে।

এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশে ধর্মীয় বিধান মেনে মৃতদেহের শেষকৃত্য করবার জন্য এগিয়ে এসেছে আল-মারকাজুল ইসলামী নামে একটি স্বেচ্ছাসেবামূলক সংস্থা।

কোভিড-১৯ আক্রান্ত লাশ সংগ্রহ থেকে দাফনের পুরো দায়িত্বটি পালন করছেণ তাঁরা।

এটি করতে গিয়ে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে তাদের, যেন পরিবারের সদস্যরা সংক্রমণের ঝুঁকিতে না পড়ে।

কেন তাঁরা এই কাজ করতে এগিয়ে এসেছেন এবং কীভাবে এটি করছেন তার বিস্তারিত জানতে দেখুন এই ভিডিওটি:

Banner image reading 'more about coronavirus'
Banner