করোনাভাইরাস: 'এটা চলতে থাকলে না খেয়ে মারা যাব'

ভিডিওর ক্যাপশান, করোনাভাইরাস: 'বিশ্বে বেকার হবে ১৬০ কোটি লোক'
Published

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে, বিশ্বে যত লোক কাজ করেন করোনাভাইরাস মহামারিতে তাদের অর্ধেক বেকার হয়ে পড়বেন।

এবং এর সবচেয়ে শোচনীয় প্রভাব পড়বে অপ্রাতিষ্ঠানিক খাতের ওপর।

কিন্তু সম্ভাব্য বেকারত্বের ঝুঁকিতে রয়েছে যে ১৬০ কোটি মানুষ, এরা আসলে কারা?

এ সম্পর্কে জানতে বিবিসি চারটি দেশে এমন চার ব্যক্তির সাথে কথা বলেছে যারা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। এবং লকডাউনের জন্য যাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।