করোনাভাইরাস: সামাজিক দূরত্ব রক্ষায় বাংলাদেশি অটোরিকশা মিস্ত্রীর উদ্ভাবন, ভারতে মাতামাতি
Published
সম্প্রতি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাংলাদেশি একজন অটোরিকশা মিস্ত্রী 'ফোর সিট, ফোর গেট' নামে একটি ইজি বাইক সাজিয়েছেন।
সেই ইজিবাইকের একটি ভিডিও নিয়ে বাংলাদেশ ও ভারতে সামাজিক মাধ্যম - ফেসবুক ও টুইটারে ব্যাপক মাতামাতি হয়েছে।
বিবিসির সরদার রনিকে এই উদ্ভাবনের পেছনের গল্প জানাচ্ছিলেন ঝিনাইদহের সেই অটো রিকশার কারিগর মো. রফিকুল ইসলাম নয়ন।
ভিডিওটি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন এখানে ক্লিক করে।

