করোনা ভাইরাস: স্বাস্থ্যখাতে প্রাইভেট হাসপাতালের আধিপত্যের কারণ কী?

ভিডিওর ক্যাপশান, স্বাস্থ্যখাতে প্রাইভেট হাসপাতালের আধিপত্যের কারণ কী?
Published

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সরকারি হাসপাতালগুলোর দুর্বলতা ও অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা দীর্ঘদিনের।

গত কয়েক দশকে সরকারিভাবে স্বাস্থ্যসেবার উন্নয়নে বরাদ্দ ও নজর কম থাকায় উন্নত সেবার জন্য নাগরিকদের অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন সরকারি হাসপাতালগুলো থেকে।

ফলে সময় যত গড়িয়েছে, স্বাস্থ্যখাতে প্রাইভেট সেক্টরের আধিপত্যও বেড়েছে, বেড়েছে মানুষের চিকিৎসা ব্যয়।

কিন্তু প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষকে স্বল্পমূল্যে কিংবা বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার বদলে সরকার কেন এই খাতে বেসরকারি খাতকে আধিপত্য বিস্তারের সুযোগ করে দিলো?

দেখুন তাফসীর বাবু'র ভিডিও রিপোর্টে।