করোনা ভাইরাস: মহামারির ১০০ দিনে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ
Published
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি শুরুর পর ৮ই মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাসের রোগী।
সেই হিসেবে সোমবার এর একশোতম দিনে এসেও দেশটিতে উর্ধ্বমুখী রয়েছে সংক্রমণের সূচক, সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজার, মৃত্যু ১২শ'রও বেশি।
শুরু থেকেই টেস্টের স্বল্পতা, ঢিলেঢালা সাধারন ছুটি, চিকিৎসা সেবায় সংকটসহ সব মিলিয়ে মহামারি সামাল দিতে সরকারের নানা ব্যর্থতার কথাই উঠে এসেছে বারবার।
তাফসীর বাবু'র ভিডিও রিপোর্টে দেখে নেয়া যাক, শততম দিনে এসে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?