করোনা ভাইরাস: বাংলাদেশে মৃত্যুর সংখ্যা দেড় হাজার ছাড়ালো

করোনাভাইরাস নমুনা সংগ্রহ
Published

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৪৮০জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।

সব মিলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৫ হাজার ৭শ ৮৬জন।

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১,৫০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় গত সুস্থ হয়েছেন এক হাজার ৬৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ২৮৭টি, এর মধ্যে ১৫ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ছয় লাখ ২৭ হাজার ৭১৯টি নমুনা।

অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, এই মূহুর্তে ৬২টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারটি বন্ধ থাকার পর পুনরায় চালু হবে শীঘ্রই বলে জানানো হয়।

যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী পাঁচ জন। মৃত্যুর হার ১.৩ শতাংশ।

Banner image reading 'more about coronavirus'
Banner

বয়স বিবেচনায় ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে তিনজন, এবং ৩১-৪০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

৪১-৫০ বছরের মধ্যে তিনজন, ৫১-৬০ বছরের মধ্যে ১৬জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১-৮০ বছরের মধ্যে তিনজন, এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হবার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।