করোনা ভাইরাস: চরম সংকটে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকেরা

ভিডিওর ক্যাপশান, বেনাপোল স্থল বন্দরে পণ্য পরিবহন ছাড়া সব কার্যক্রম তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে
Published

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে রেল, বিমান ও স্থলপথে যাতায়াত বন্ধ রয়েছে। ফলে ঐ সময়ের আগে এখানে আসা ভারতীয় নাগরিকেরা তিন মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে থাকতে বাধ্য হচ্ছেন।

কোন ধরণের পূর্ব প্রস্তুতি ছাড়াই দীর্ঘ সময়ের জন্য ভিনদেশে থাকতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা? বিবিসি-র পারমিতা হিম কথা বলেছেন বাংলাদেশে আটকে পড়া এমনই কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে।