করোনা ভাইরাস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু, ছয় মাসে নমুনা পরীক্ষা ১০ লাখ ছাড়ালো

করোনাভাইরাস পরীক্ষা
Published

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,০৩৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন।

এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৫৪৭ জনের মৃত্যু হল।

আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ১,৯৯,৩৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৭৬২ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,০৮,৭২৫ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৪৬০টি।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০,০৬,৭৫১টি।

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের লক্ষ্যে প্রথমবারের মতো নমুনা পরীক্ষা শুরু হয় গত ২১শে জানুয়ারি। সেই হিসেবে ১০ লক্ষ নমুনা পরীক্ষা করতে বাংলাদেশের প্রায় ছয় মাস সময় লাগলো।

গত ৮ই মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর কোভিড-১৯ রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয় ১৮ই মার্চ।

Banner image reading 'more about coronavirus'
Banner

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৫৪ শতাংশ।

আর যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪০ ও নারী ১১ জন।

এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে ২০১১ জন পুরুষ ও নারী ৫৩৬ জন।

যারা মারা গেছেন, তাদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে তিন জন, এবং ৪১-৫০ বছরের মধ্যে সাত জন রয়েছেন।

এছাড়া ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১১ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে দুজন মারা গেছেন।