করোনা ভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত আর সুস্থতার সংখ্যা প্রায় সমান, মৃত্যু ৪৮ জনের

গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।
ছবির ক্যাপশান, গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।
Published

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আর এই সময়ে আরও ২,৬৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

ফলে এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩,০৮৩ জনে মৃত্যু হলো। আর আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২,৩৪,৮৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৬ জন পুরুষ, আর নারী ১২ জন।

এই একদিনে ১২,৯৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে বাংলাদেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১১,৬৪,১৯৫টি।

সামগ্রিকভাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০.১৮ শতাংশ।

তবে গত ২৪ ঘণ্টায় যে পরিমাণ নমুনা পরীক্ষা হয়েছে, তার বিপরীতে শনাক্তের হার ২০.৮৩ শতাংশ।

বাংলাদেশে রোগী শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৩১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২,৬৬৮ জন। তিনি জানান, সুস্থতার হার ৫৬.৬১ শতাংশ।

বিশ্ব পরিস্থিতি:

এই প্রতিবেদন লেখার সময় ১ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ১৬০ জন এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন বিশ্বে।

মারা গেছেন ৬ লাখ ৬৭ হাজার ২১৮ জন।

সুস্থ হয়ে গেছেন প্রায় ১ কোটি মানুষ।

যুক্তরাষ্ট্রে প্রায় ৪৪ লাখ রোগী পাওয়া গেছে, মারা গেছেন দেড় লাখ।

ব্রাজিলে সাড়ে ২৫ লাখ রোগীর মধ্যে মারা গেছেন ৯০ হাজার।

ভারতে রোগী পাওয়া গেছে ১৫ লাখ, মারা গেছেন ৩৪ হাজার ১৯৩ জন।

Banner image reading 'more about coronavirus'
Banner