পদ্মা সেতু তৈরির যত প্রযুক্তিগত চ্যালেঞ্জ
Published
পদ্মা বহুমুখী সেতু। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্মানযজ্ঞ।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু দক্ষিণ বঙ্গের সাথে বাংলাদেশের যোগাযোগের আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন নকশায় স্টিলের এই দ্বিতল সেতুর উপরের চার লেনে সড়ক পথ আর নিচে রেললাইন বসানোর কাজ বাস্তবায়ন করছে চীনা প্রতিষ্ঠান।
এরইমধ্যে মূল সেতু তৈরির প্রায় ৯০ শতাংশ কাজই সম্পূর্ণ হয়েছে।
তবে মেগা এই প্রজেক্টে একের পর এক পিলার আর বিশাল সব স্প্যান বসাতে গিয়ে চ্যালেঞ্জের অন্ত ছিল না।
আর এক্ষেত্রে অবধারিতভাবেই আধুনিক সব প্রযুক্তির সাহায্য নিতে হয়েছে তাদের।
ফয়সাল তিতুমীরের করা বিবিসি ক্লিকের এই প্রতিবেদনটি দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও।