করোনা ভাইরাস: বাংলাদেশে আরো ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় তিন হাজার

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশী নমুনা পরীক্ষা করা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।
ছবির ক্যাপশান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশী নমুনা পরীক্ষা করা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।
Published

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৯৬ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে।

দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো এ পর্যন্ত ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।

এর ফলে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৭১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা: নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় ১৪৮২০ টি নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত হয়।

এ নিয়ে এ পর্যন্ত মোট ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলো।

আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৩৫ জন। কোভিড-১৯ রোগ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন জন সুস্থ হয়ে উঠেছেন।

করোনা ভাইরাস সম্পর্কিত সর্বশেষ তথ্য
ছবির ক্যাপশান, করোনা ভাইরাস সম্পর্কিত সর্বশেষ তথ্য
Banner image reading 'more about coronavirus'
Banner