ফিলিস্তিনি এক আরব এবং এক ইহুদি অধ্যাপক র‍্যাপ সঙ্গীতের মাধ্যমে জাতিগত বিরোধকে তুলে ধরছেন

ভিডিওর ক্যাপশান, ফিলিস্তিনি এক আরব এবং এক ইহুদি অধ্যাপক র‍্যাপ সঙ্গীতের মাধ্যমে জাতিগত বিরোধকে তুলে ধরছেন
Published

একজন ফিলিস্তিনি আরব এবং একজন ইহুদি অধ্যাপক ফিলিস্তিনি-ইসরায়েলি সংকটের মৌলিক নানা কারণগুলোকে অপ্রচলিত পন্থায় তুলে ধরছেন।

'লেটস টক স্ট্রেইট' ( খোলামেলা কথা হোক) শিরোনামে তাদের র‍্যাপ সঙ্গীতে ফিলিস্তিনি গায়ক সামেহ জাকাউত এবং ইসরায়েলি অধ্যাপক উরিয়া রোজম্যান দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্যের দিকগুলো না বলে পরস্পরের প্রতি লুকানো বিরূপ কিছু ধারণা তুলে ধরেছেন।

এই গানের মাধ্যমে দুই বৈরি সম্প্রদায়ের তরুণ প্রজন্মের মনোজগতে পরিবর্তনের সূচনাই তাদের লক্ষ্য।

তাদের সাথে কথা বলেন বিবিসির মুরাদ শাশানি।