মন্ত্রীসভা গঠন করছেন ক্যামেরন

ব্রিটেনে নতুনপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বনেওয়ারপরডেভিডক্যামেরনএখনজোটসরকারেরমন্ত্রীসভা গঠনকরছেন৻
এতে তারনিজেরদলকনজারভেটিভপার্টি এবং তৃতীয়বৃহৎ দললিবারেলডেমোক্র্যাটসেরপ্রভাবশালী নেতাদেরঅন্তর্ভুক্তকরা হচ্ছে৻
দ্বিতীয়বিশ্বযুদ্ধেরপরব্রিটেনে এটাইপ্রথমজোটসরকার৻
লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগ, উপপ্রধানমন্ত্রী হয়েছেন এবং তার দলের আরো চারজন মন্ত্রীত্ব পেতে যাচ্ছেন ৻
কনজারভেটিভ পার্টির জর্জ ওসবোর্ন অর্থমন্ত্রী ,উইলিয়াম হেগ পররাষ্ট্রমন্ত্রী এবং তেরেসা মে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ৻
এটাই কনজারভেটিভ এবং লিবারেল ডেমোক্র্যাটদের মধ্যে ওয়েস্টমিনস্টারে প্রথম ক্ষমতা ভাগাভাগির চুক্তি ৻
গতকাল সোমবার গভীর রাতে লিবারেল ডেমোক্র্যাট পার্টি কনজারভেটিভদের সঙ্গে জোট গঠনে অনুমোদন দেওয়ার পরে দলটির নেতা নিক ক্লেগ বলেন,‘আমরা এখন একটি নতুন সরকার গড়তে যাচ্ছি ৻ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে , আমরা এক নতুন ধরনের সরকার গড়তে যাচ্ছি ৻ আমি আশা করি, আমি সবসময় যে নতুন ধরনের সরকারে বিশ্বাস করেছি , বৈচিত্র্যময়, বহুত্ববাদী সরকার, যেখানে বিভিন্ন আদর্শের রাজনীতিবিদরা সামগ্রিকভাবে দেশের স্বার্থে তাদের পার্থক্য ভুলে একসাথে কাজ করতে পারবে ৻ এটাই গতসপ্তাহের সাধারণ নির্বাচনে ব্রিটিশ জনগণ চেয়েছে ৻ আর সেটাই এখন আমরা করবার চেষ্টা করবো ৻‘

কি কি ছাড় দিয়ে দুদল সরকার গঠনের সমঝোতায় পৌঁছতে পারল তার বিস্তারিত এখনো বেরিয়ে আসছে ৻
কনজারভেটিভ সমর্থকদের প্রতি এক বার্তায় মিঃ ক্যামেরন বলেছেন, আপোষ করতে হবে কিন্তু, কনজারভেটিভদের নির্বাচনী ইশতেহারের মূল বিষযগুলো মেনে নিয়েই জোট গঠনে ঐকমত্য হয়েছে ৻
বাজেট ঘাটতি কমাতে এবছরেই ৬০০ কোটি পাউন্ড সরকারি ব্যয় কমানো হবে ৻ ২০ লাখ পাউন্ডের বেশি মূল্যের বাড়ির ওপর ‘প্রাসাদ কর‘ বসানোর পরিকল্পনা বাদ দিয়েছে লিব ডেম ৻
অন্যদিকে উত্তরাধিকারসূত্রে পাওয়া ১০ লাখ পাউন্ড পর্যন্ত সম্পদের ওপর কর না রাখার অঙ্গীকার থেকে সরে আসতে হয়েছে কনজারভেটিভদের ৻
লিব ডেম, ইউরোপীয় ইউনিয়নের বাইরের অভিবাসীদের সংখ্যার ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়ার প্রস্তাবেও কনজারভেটিভদের সঙ্গে একমত হয়েছে ৻
কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরন বলেছেন, লিব ডেমের মূল লক্ষ্য শিক্ষা তহবিল সংস্কার, ন্যয্য কর ব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কারের বিষয়গুলোও জোট গঠনে নিশ্চিত করা হয়েছে ৻ নির্বাচনী সংস্কারে বিকল্প ভোট ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেজন্যে একটি গণভোটে একমত হয়েছে এই জোট ৻
নির্বাচনী প্রচারণার সময় দুই শরীক দলের মধ্যে সবচেয়ে সুস্পষ্ট পার্থক্য চোখে পড়েছিল এদের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতিতে ৻
কিন্তু, প্রকৃতপক্ষে জোট সরকার পরিচালনায় এটা তেমন বড় প্রতিবন্ধকতা হয়তো হয়ে উঠবেনা কারণ , নির্বাচনী প্রচারণায় দলগুলো এসব ব্যাপারে যতটা উচ্চাভিলাষী থাকে, একটি সরকার ততটা হতে পারেনা ৻

এই জোটকে কার্যকর রাখতে রাজনৈতিক সমঝোতা হতেই হবে, কিন্তু, রাজনৈতিক আদর্শের বাইরে ডেভিড ক্যামেরন এবং নিক ক্লেগের মধ্যে ব্যক্তি হিসেবে অনেক মিল আছে ৻
দুজনেই তরুণ সংসারী মানুষ , সুপুরুষ এবং সম্ভ্রান্ত অভিজাত পরিবার থেকে আসা প্রতিভাবান বক্তা ৻
আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুজনেই নিজ নিজ দলে আধুনিক দৃষ্টিভঙ্গীর প্রবক্তা ৻
কাজেই জোট গঠিত হয়েছে আসলে সামাজিকভাবে উদার কনজারভেটিভদের সঙ্গে অর্থনৈতিকভাবে উদার লিবারেল ডেমোক্র্যাটদের ৻
ধারণা রয়েছে , দুই নেতাই পরস্পরকে সমমনোভাবাপন্ন মনে করেন ৻ আর সব সফল জোটেরই মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস ৻








