চ্ট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ
Published
বাংলাদেশে নৌ শ্রমিক ধর্মঘটের এক সপ্তাহ পর সারা দেশে নৌ চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে এলেও, দেশের দুটি সমুদ্র বন্দরের কার্যক্রম এখনও স্বাভাবিক হয়নি৻ সংবাদদাতারা বলছেন, ছোট ছোট মালবাহী জাহাজের শ্রমিকদের ধর্মঘটের কারণে প্রধান সমূদ্র বন্দর চট্টগ্রামের বর্হিনোঙ্গরে অবস্থান করা জাহাজ থেকে মালামাল খালাস বাধাগ্রস্থ হচ্ছে৻ চট্টগ্রামের একজন সাংবাদিক রফিকুল বাহার জানান, যেসব বড় বড় জাহাজে করে চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানী করা হয়, সেগুলো থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে৻ কারণ ছোট ছোট যেসব কার্গো জাহাজে করে এই মাদার ভেসেল বা বড় জাহাজ থেকে পণ্য নামানো হয়, সেগুলোর শ্রমিকরা ধর্মঘটে যোগ দিয়েছে৻ চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি নিয়ে বিবিসির মিজানুর রহমান খান কথা বলেছেন সাংবাদিক রফিকুল বাহারের সঙ্গে৻