পরমাণু বিদ্যুৎ প্রকল্পের চুক্তি সই

বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়ার সাথে আজ একটি চুক্তি সই হয়েছে মস্কোতে৻
শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তিকে কাজে লাগানোর বিষয়ে রাশিয়া বাংলাদেশকে সম্ভাব্য যেসব সহযোগিতা দিতে পারে তা নিয়ে দুই দেশের মধ্যে গত কয়েকমাস ধরেই আলোচনা চলে আসছিলো৻
বাংলাদেশের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এই চুক্তিতে স্বাক্ষর করেন ৻
ইতার তাস বার্তা সংস্থা জানাচ্ছে,রাশিয়ার পক্ষে দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন, রোসাটমের প্রধান সের্গেই কিরিয়েনকো চুক্তিতে সাক্ষর করেন ৻
রাশিয়া বর্তমানে দেশে ও বিদেশে নানারকম পারমাণবিক স্থাপনা তৈরি করছে ৻ মি: কিরিয়েনকো বলছেন, রাশিয়া বাংলাদেশের সাথে এ বিষয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করতে চায় ৻
আর সেসময়ে সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ দিপু মণি৻ তাঁর কাছে বিবিসি বাংলার কামাল আহমেদ জানতে চেয়েছিলেন যে এই চুক্তিতে কী আছে ৻




