ফেসবুকে ছবি প্রকাশ: ঢাকায় গ্রেফতার ১

Published

বাংলাদেশে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক বন্ধ করে দেয়া হয়েছে৻

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি শনিবার সন্ধ্যের পর এই সাইটে প্রবেশ বন্ধ করে দেয়৻

বিটিআরসি‘র চেয়ারম্যান জিয়া আহমেদ ফেসবুক বন্ধ করে দেবার কথা নিশ্চিত করে বিবিসিকে বলেছেন, ফেসবুকে এমন বিষয়বস্তু রয়েছে যা বাংলাদেশের প্রগতি, ঐক্য ও দেশ পরিচালনার বিপক্ষে, এবং তাই তা বন্ধ করে দেয়া হয়েছে৻

এর আগে বাংলাদেশে পুলিশের বিশেষ বাহিনী ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা ৠাব, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে শীর্ষস্থানীয় ব্যক্তিদের ছবি বিকৃত করে প্রকাশ করার অভিযোগে রাজধানী ঢাকায় একজনকে গ্রেফতার করে৻

ৠাবের কর্মকর্তারা বলেন যে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের কিছু ছবি, বিকৃত ও আপত্তিকরভাবে প্রকাশ করার কারণে মাহবুব আলম রডিন নামের ঐ যুবককে গ্রেফতার করা হয়৻ তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধ সংক্রান্ত আইন ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে৻

ৠাব বলছে তারা কয়েকদিন ধরেই ওই যুবকের কার্যকলাপের ওপর নজরদারি করছিল৻ ৠাবের একজন পরিচালক কমান্ডার এম. সোহায়েল বলেন, তার বিরুদ্ধে অভিযোগ হলো সে বিভিন্ন নামে ফেসবুকে পাঁচ-সাতটি একাউন্ট খুলে ‘সরকারের শীর্ষপর্যায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির‘ কিছু ছবি বিকৃত ভাবে প্রকাশ ও মন্তব্য প্রচার করছিল৻ ওস ওই সব মন্তব্য অন্য একাউন্টে পোস্ট করতো বলেও তিনি উল্লেখ করেন৻

তবে কি ভাবে ওই সব ছবি বিকৃত করা হয়েছিল, বা সেগুলো কাদের ছবি তা তিনি জানাতে চান নি৻ তবে তিনি সেগুলোকে ‘আপত্তিকর‘ বলে উল্লেখ করেন৻ তবে কমান্ডার এম সোহায়েল আরো বলেন যে, ওই সব ছবির সাথে পত্রপত্রিকায় প্রকাশিত কার্টুন বা ব্যঙ্গচিত্রের তুলনা করা চলে না৻

এর আগে ফেসবুকে ইসলামের নবী মুহাম্মদের ছবি আঁকার প্রতিযোগিতার প্রতিবাদে বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল শুক্রবার ঢাকায় এক সমাবেশ করে, এবং তারা ফেসবুক নিষিদ্ধ করারও দাবি জানান৻