ফ্রান্স - উরুগুয়ে
স্থান: কেপ টাউন স্টেডিয়াম
তারিখ: শুক্রবার, ১১ই জুন
ম্যাচ শুরুর সময়: ১৯:৩০ বিএসটি
লাইভ স্কোর এবং গ্রুপ টেবিল দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট চালু থাকতে
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম গোলটি করেছিলেন এক জন ফরাসী। আর প্রথম শিরোপা জয় করেছিল উরুগুয়ে। আজকের ম্যাচে তারা সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালাবে বলে আশা করছেন তাদের সমর্থকরা।
১৯৯৮ সালের চ্যাম্পিয়ান ফ্রান্স ২০০৬ বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারলেও এবার তারা খুব একটা ভাল খেলতে পারেনি। থিয়েরি আঁরির বিখ্যাত হ্যান্ডবলের সুবাদে এবার তারা কোন রকমে কোয়ালিফাই করেছে। কোচ রেমন্ড ডোমেনেখ তার মেধাবি ফুটবলারদের কাছ থেকে যাদুকরী খেলা বের করতে ব্যর্থ হয়েছেন বলে বিশ্লেষকরা মনে করেন। দলের মধ্যে কোন্দালের খবরও আগে প্রকাশিত হয়েছে।
সমস্যা উরুগুয়েতেও রয়েছে। এবার কোয়ালিফাই করতে তাদেরও বেশ বেগ পেতে হয়েছে। দক্ষিণ আফ্রিকায় খেলার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেই তালিকায় উরুগুয়ের অবস্থান সবচেয়ে নীচে। তবে কোচ অস্কার তাবারেযের দল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বিষ্ময় হয়ে দেখা দিতে পারে বলে অনেকেই ধারণা করছেন।









