দক্ষিণ কোরিয়া – গ্রীস
স্থান: নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়াম, পোর্ট এলিজাবেথ
তারিখ: শনিবার, ১২ই জুন
ম্যাচ শুরুর সময়: ১১:৩০ জিএমটি
লাইভ স্কোর এবং গ্রুপ টেবিল দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট চালু থাকতে
দক্ষিণ কোরিয়া এবং গ্রীসকে বিশ্বকাপের সেরা আকর্ষণ বলে মনে না করা হলেও চমক দেখানোর ইতিহাস দুটি দলেরই রয়েছে৻ ২০০২ সালে দক্ষিণ কোরিয়া নিজের মাটিতে খেলে সেমি ফাইনালে উঠেছিল৻ অন্যদিকে, গ্রীস ইওরো ২০০৪ সালের শিরোপা জিতে সবাইকে অবাক করেছিল৻
খেলোয়াড়দের শারীরিক যোগ্যতা বিচার করলে গ্রুপ-বি‘তে দক্ষিণ কোরিয়ার সম্ভাবনা ভালই৻ কোয়ালিফাইং ম্যাচগুলির একটিতেও দক্ষিণ কোরিয়া পরাজিত হয়নি৻ দক্ষিণ কোরিয়ার জন্য এটি ৮ম বিশ্বকাপ, কিন্তু গ্রীসের জন্য দ্বিতীয়৻ গ্রীসের সমর্থকরা আজকের খেলার মধ্য দিয়ে সম্ভবত: যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালের বিশ্বকাপের স্মৃতি ভুলে যাওয়ার চেষ্টা করবেন, যে সময় গ্রীস গ্রুপ গেমের তিনটিতেই পরাজিত হয়েছিল৻









