বিশ্বকাপ আয়োজনে দক্ষিণ আফ্রিকা কতটা সফল?
Published
দক্ষিণ আফ্রিকায় ফুটবল সফর কতটা নিরুপদ্রব হবে, তা নিয়ে দুশ্চিন্তা ছিল আগাগোড়াই৻ নিরাপত্তা নিয়ে যেমন আশঙ্কা ছিলো, উদ্বেগ ছিলো ব্যাবস্থাপনা বা থাকার জায়গা নিয়ে৻ তবে ছোটখাটো কিছু ত্রুটিবিচ্যুতি আর অপরাধের ঘটনা বাদ দিলে আয়োজক দেশ এখন পর্যন্ত সেই আশঙ্কাকে অমূলক প্রমাণ করতে পেরেছে৻ বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে সারা দুনিয়া থেকে যে ফুটবল-ভক্তরা এসেছেন – সার্বিকভাবে দক্ষিণ আফ্রিকার ব্যবস্থাপনা আর আতিথেয়তায় তারা বেশ সন্তুষ্ট৻ কেপ টাউন থেকে শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন: