তেলের দাম বেড়েছে ভারতে

indian petrol pump
Published

ভারতে পেট্রোল, ডিজেল, কেরোসিন আর রান্নার গ্যাসের দাম বেড়েছে৻

ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি দু টাকা আর পেট্রোল সাড়ে তিন টাকা৻

কেরোসিনের দাম বেড়েছে প্রতি লিটারে তিন টাকা করে৻ রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়ানো হয়েছে৻

শুক্রবার রাত থেকেই বর্ধিত দাম চালু হয়েছে৻

এবিষয়ে সরকারকে পরামর্শ দেয় যে মন্ত্রীদের যে কমিটি, তাদের সুপারিশ অনুযায়ী সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে পেট্রোলের দাম বাজারের ওপরেই অনেকাংশে ছেড়ে দেওয়া হবে৻ সরকার আর তা নির্ধারন করবে না৻

এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে মানুষকে বেশী দাম দিতে হবে, আর দাম কমলে তারও কিছুটা সুফল পেতে পারেন ক্রেতারা৻

ভারত সরকার বেশ কিছুদিন ধরেই পেট্রোপণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছিল, তবে ক্ষমতাসীন জোটের কয়েকটি দল আর বিরোধীদের প্রতিবাদে সেই দামবৃদ্ধি চালু করা যায় নি৻

সরকার বলছে যে ভারতের অর্থনীতিকে সামাল দেওয়ার জন্যই পেট্রোপণ্যে ভর্তুকি কমানো দরকার ছিল৻

তেলের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছে বিরোধী দলগুলো৻