কীসের টানে বিশ্বকাপের মাঠে

south africa fans
ছবির ক্যাপশান, ফ্রি স্টেট স্টেডিয়ামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সমর্থক
Published
পড়ার সময়: ১ মিনিট

সারা দুনিয়ায় কোটি কোটি মানুষ এখন রাত জেগে বা দিনের কাজ ফেলে বিশ্বকাপের ম্যাচ দেখছেন টেলিভিশনের পর্দায়৻ আর সেই ম্যাচগুলো নিজের চোখে দেখতে আরও কয়েক লক্ষ লোক পৃথিবীর নানা প্রান্ত থেকে এখন দক্ষিণ আফ্রিকায় – সেই সঙ্গে সে দেশের স্থানীয়রা তো আছেনই৻

কিন্তু ঠিক কীসের আকর্ষণে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়েও মানুষ স্টেডিয়ামে ছুটে যাচ্ছেন? কী এমন জাদু বিশ্বকাপের মাঠে – যা আর কোথাও মিলবে না?

সরেজমিনে পরখ করতে রাস্টেনবার্গে মেক্সিকো-উরুগুয়ে ম্যাচের সময় গ্যালারিতে ছিলেন শুভজ্যোতি ঘোষ :