জামায়াতের শীর্ষ নেতারা রিমান্ডে

- Author, কাদির কল্লোল
- Role, বিবিসি বাংলা
- Published
বাংলাদেশে জামায়াতে ইসলামীর গ্রেফতার হওয়া তিনজন শীর্ষ নেতাকে পুলিশ আজ ঢাকার আদালতে পেশ করলে তাঁদের প্রত্যেককে ষোলো দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৻
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর মঙ্গলবার পুলিশ জামায়াতের ওই তিনজন শীর্ষ নেতাকে আটক করে৻ এরা হলেন জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলি আহসান মোহাম্মদ মুজাহিদ ও প্রথম সারির আরও একজন নেতা দেলোয়ার হোসেন সাঈদী৻
তবে এদিন আদালতে ওই মামলাতে জামিন পেলেও নতুন পাঁচটি মামলায় তাদের আটক দেখানো হয়েছে এবং সেগুলিতেই আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছে৻ এই মামলাগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রদোহিতার অভিযোগ-সংক্রান্ত উত্তরা ষড়যন্ত্র মামলা, মিছিল-সমাবেশ করতে গিয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ-সংক্রান্ত পল্টন থানায় দায়ের করা তিনটি মামলা ও গত ২৭শে জুনের হরতালের আগের রাতে গাড়িতে অগ্নিসংযোগ করার অভিযোগে ঢাকার রমনা থানায় দায়ের করা আরও একটি মামলা৻
এদিন বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলি আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলোয়ার হোসেন সাঈদীকে পুরনো ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়৻ এই তিনজন নেতাকে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়৻
আটক জামায়াত নেতাদের পক্ষের অন্যতম আইনজীবী আব্দুর রাজ্জাক দাবি করেছেন, এই সব মামলায় এজাহারভুক্ত আসামী না-হওয়া সত্ত্বেও যেভাবে ওই নেতাদের গ্রেফতার দেখানো হয়েছে তাতেই বোঝা যাচ্ছে উদ্দেশ্যমূলকভাবে তাদের হয়রানি করতেই এটা করা হয়েছে৻
সকাল থেকেই আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছিল – জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন৻ এ ছাড়া সারা দেশেও শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে জামায়াত বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছিল৻
পুলিশ অবশ্য আদালত প্রাঙ্গণেই জামায়াত ও শিবিরের অন্তত ২২জন নেতাকর্মীকে আটক করে৻ সেখানে ৠাবও মোতায়েন করা হয়, তারপর ৠাব ও পুলিশ গোটা এলাকার নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেয়৻
জামায়াতে ইসলামী বলছে, গতকাল শীর্ষ নেতাদের গ্রেফতারের পর সারা দেশে স্বত:স্ফূর্তভাবে তারা যে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন, সেখানেও পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে৻ দলটি বলছে, মঙ্গলবারও সারা দেশে তাদের অন্তত ৫০জন কর্মীকে আটক করা হয়েছে৻








