মুক্তিযোদ্ধা হত্যা মামলায় নিজামী আটক
- Author, কাদির কল্লোল
- Role, বিবিসি বাংলা
- Published
বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে মুক্তিযোদ্ধা হত্যার এক মামলায় আটক দেখানো হয়েছে৻

এটি নিয়ে রাষ্ট্রদ্রোহিতার একটি মামলাসহ মোট ছটি মামলায় তাকে আটক দেখানো হল৻
পুলিশ জামায়াতে শীর্ষ নেতাকে আজ (রোববার) ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতের হাজতে নিয়ে ২০০৭ সালে করা মুক্তিযোদ্ধা হত্যার এক মামালায় গ্রেপ্তার দেখিয়েছে৻
জনৈক একজন মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ খান ২০০৭ সালের ডিসেম্বরে ঢকার কাছে কেরানীগঞ্জে এই মামলাটি করেছিলেন৻ ঐ মামলায় আসামী হিসেবে মি নিজামী ছাড়াও জামায়াতের বেশ কজন নেতার নাম ছিলো৻
মঙ্গলবার পুলিশ জামায়াত আমীর ছাড়াও দলের সেক্রেটারি জেনারেল আলি আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীকে আটক করে৻
ওদিকে পুলিশ জানিয়েছে, আজ (রোববার) ঢাকার গোয়েন্দা পুলিশ দপ্তরে মি নিজামীর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৻
আলি আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলোয়ার হোসেন সাঈদীকে গত দুদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল৻
তিনজন শীর্ষ নেতার মুক্তির দাবীতে জামায়াত রোববর থেকে দেশব্জুড়ে দুদিনের বিক্ষোভ কর্মসূচী পালন শুরু করেছে৻ জার্মাত কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে মিছিল করেছে৻
বন্দরনগরী চট্টগ্রামে জামাত কর্মীরা হঠাৎ করে একটি মিছিল বের করে কিছু গাড়ী ভাঙচুর করে৻ সেসময় পুলিশ বেশ কজনকে আটক করে৻
বিক্ষোভ সমাবেশ ছাড়াও, জামায়াত ৭ই জুলাই মানব-বন্ধন এবং ৯ ও ১০ই জুলাই নফল রোজা পালন করবে৻
শনিবার এক সংবাদ সম্মেলনে জামায়াত অভিযোগ করেছে রিমান্ডে নিয়ে পুলিশ গ্রেফতারকৃত জামায়াত নেতাদের মানসিক নির্যাতন করছে।
পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে আইন মেনেই জামায়াত নেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








