খালেদার সভার কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
- Author, ওয়ালিউর রহমান মিরাজ
- Role, বিবিসি বাংলা
- Published
- পড়ার সময়: ১ মিনিট
বাংলাদেশের উত্তরাঞ্চলে সিরাজগঞ্জ জেলায় বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভায় যোগ দিতে যাওয়া পাঁচজন লোক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন৻

পুলিশ বলছে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সায়দাবাদ স্টেশনের কাছে অনুষ্ঠিত ঐ জনসভায় কয়েক হাজার লোক জড়ো হন৻
এদের মধ্যে অনেকেই রেললাইন ধরে চলাচল করার সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়েন৻
অন্তত আটজন ঐ ঘটনায় আহত হন বলে পুলিশ জানিয়েছে৻
এরপরে উত্তেজিত জনতা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয় এবং চালক ও গার্ডদের মারধর করে৻
সিরাজগঞ্জ জেলার পুলিশ প্রধান মোশারফ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়তে হয়েছে৻
এরপরে খালেদা জিয়া জনসভায় ভাষণ দেন৻
বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ বলেন, ঐ ট্রেনের গতিবেগ কমানোর জন্য অনুরোধ করা হলেও তা রক্ষা করা হয়নি৻
মি: মাহমুদের অভিযোগ, অন্য দিন যে গতিতে ট্রেনটি ঐ জায়গা দিয়ে যায় বিরোধী দলের জনসভা পন্ড করতে সোমবার তার থেকে অনেক বেশি গতিতে গেছে৻
রেলের পক্ষ থেকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৻
এই ঘটনা সম্পর্কে তদন্তে বিএনপি-র অভিযোগও আমলে নেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন৻
সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত দলীয় কর্মী নাজিরুদ্দিন জেহাদের স্মরণে অনুষ্ঠিত জনসভায় ভাষণ দিতে খালেদা জিয়া সিরাজগঞ্জে যান৻
নাজিরুদ্দিন জেহাদ ১৯৯০ সালের এরশাদ বিরোধী আন্দোলনের সময় প্রাণ হারান৻








