ফ্রান্সে অবসরগ্রহণ নিয়ে ধর্মঘট

ফ্রান্সে সরকারী পেনসনে কাঁটছাটের প্রতিবাদে সেদেশের শ্রমিক-কর্মচারি ইউনিয়ন সারাদিন ধরে বিক্ষোভ দেখিয়েছে৻ গত একমাসে এটি ৫ম দফা বিক্ষোভ৻
সরকার অবসরভাতায় পরবির্তন আনার জন্য যে খসড়া আইন তৈরী করেছে তাতে অবসরগ্রহণের ন্যূনতম বয়স ৬০ বছর থেকে ৬২ বছর করা হয়েছে৻ আর পূর্ণাঙ্গ অবসরভাতার জন্য বয়স ৬৫ বছর থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হয়েছে৻
ফ্রান্সের সেনেটে এই পেনশন বিল পাশের দিন যতই ঘনিয়ে আসছে, শ্রমিক-কর্মচারি ইউনিয়নগুলোর প্রতি জনসমর্থনও তত বাড়ছে৻
বিরোধী দলগুলো মনে করছে ধর্মঘটে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ৩০ লক্ষের কম হবে না৻
শ্রমিক-কর্মচারিদের সাথে ফ্রান্সের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে৻
সরকারের তরফ থেকে বার বার করে আশ্বাসবাণী শোনানোর পরও ইউনিয়নগুলোর অবস্থান ক্রমশই কঠোর হচ্ছে৻
সেদেশের তেলের ডিপোগুলোকে ঘিরে এরই মধ্যে অবরোধ তৈরী করা হয়েছে৻ শত শত তেলের পাম্প বন্ধ হয়ে গেছে৻
প্যারিসের আশেপাশের প্রধান বিমানবন্দরের দিকে মূল পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহ থেমে গেছে৻
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে তিন মাসের মতো প্রয়োজনীয় জ্বালানী তেল মজুত রয়েছে৻
সরকার জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেও গত দুদিনে তেলের বিক্রী ৫০% বেড়েছে৻








