যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ শুরু

মার্কিন সংসদের মধ্যবর্তী নির্বাচনের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে৻
প্রতিনিধিসভা ও সেনেট নিয়ে গঠিত মার্কিন সংসদে ক্ষমতার বিন্যাসটা কেমন হবে তা নির্ধারিত হবে তা এই নির্বাচনে নির্ধারিত হবে৻
এছাড়াও বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গর্ভনর পদে এবং স্থানীয় বিষয়ে ভোট হচ্ছে৻
জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্র্যাটিক পার্টি প্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে৻
মার্কিন সংসদের উচ্চকক্ষ সেনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে তা নিয়েও জোর লড়াই হবে বলেও মনে করা হচ্ছে৻
প্রেসিডেন্ট পদে তার মেয়াদের বাকি অংশ কেমন কাটবে তা নির্ধারণেও এই নির্বাচন গুরুত্বপূর্ণ৻
ডেমোক্র্যাটিক পার্টি মার্কিন সংসদের নিয়ন্ত্রণ হারালে স্বাস্থ্যসেবা সংস্কারে প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে করেণ, বিবিসি-র অর্থনৈতিক সংবাদদাতা অ্যান্ড্রু ওয়াকার৻
রিপাবলিকান পার্টি প্রত্যাশিত সাফল্য পেলে, কিভাবে বাজেট ঘাটতি সামাল দেওয়া সম্ভব এবং মন্দা মোকাবিলার পদ্ধতি নিয়েও মি: ওবামা সমস্যার মুখোমুখি হতে পারেন৻
বিবিসি-র কূটনৈতিক সংবাদদাতা জনাথন মার্কাসের কথায়, ডেমোক্র্যাটিক পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে, মি: ওবামাকে অভ্যন্তরীণ বিষয় নিয়েই বেশি ব্যস্থ থাকতে হবে নিশ্চিতভাবে যার প্রভাব মার্কিন পররাষ্ট্র নীতির ওপরও পড়বে৻
স্থানীয় বিষয়েও ভোট

মার্কিন রাজনীতিতে নতুন সমীকরণ কি হবে তা যেমন এই নির্বাচনে নির্ধারিত হবে তেমনি স্থানীয় কিছু বিষয়েও এবারে ভোট নেওয়া হবে৻
বিবিসি-র ডেভিড উইলিস বরছেন, ৩৭টি অঙ্গরাজ্যে মোট ১৬০টি বিষয়ে এবারে ভোট হচ্ছে যা ভবিষ্যতে মার্কিন রাজনীতিকে প্রভাবিত করতে পারে বলে পর্যবেক্ষকদের অভিমত৻
এর মধ্যে উল্লেখযোগ্য হল, গাঁজা বৈধ করতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পদক্ষেপ৻
১৯৯৬ সালে, ওষুধ হিসেবে গাঁজার ব্যবহারকে ক্যালিফোর্নিয়ায় বৈধ করা হয়৻
এখন যাদের বয়স ২১ বছরের বেশি তাদের জন্য গাঁজা বৈধ করা যায় কি না তা নিয়ে ভোট নেওয়া হচ্ছে৻
ক্যালিফোর্নিয়ায় এই বিষয়টি অনুমোদিত হলে তা সামগ্রিকভাবে মার্কিন আইনের পরিপন্থী হবে৻
মার্কিন যুক্তরাষ্ট্রে গাঁজার ব্যবহার সাধারণভাবে অবৈধ৻
ক্যালিফোর্নিয়ার পাশাপাশি নর্থ ডাকোটাতে হরিণ শিকার নিষিদ্ধ করার জন্য ভোট নেওযা হচ্ছে৻
মার্কিন নাগরিক নন এমন লোকেদের স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাওয়া উচিত কিনা তা নিয়ে পোর্টল্যান্ড, মেইন এবং সান ফ্রান্সিসকোতে ভোট হচ্ছে৻








