প্রেসিডেন্ট ওবামা ভারতে পৌঁছেছেন
কড়া নিরাপত্তার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ওবামা ভারতের মুম্বাই শহরে পৌঁছেছেন৻

২০০৮-এর মুম্বাই হামলা যেখানে সংঘটিত হয়েছিল সেখানে হামলায় নিহতদের স্মরণে তাজমহল প্যালেস হোটেল চত্বরের স্মৃতিসৌধে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট ওবামা৻
তিনি বলেছেন তাজমহল প্যালেস হোটেল ভারতের ‘শক্তি ও দৃঢ়তার‘ প্রতীক৻
ঐ হামলায় নিহতদের আত্মীয়স্বজনের সঙ্গেও তিনি কথা বলেছেন৻
প্রেসিডেন্ট ওবামা ২০০৮-এর ঐ জঙ্গী হামলা মোকাবেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন৻
ঐ হামলায় মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় সম্বন্বিত হামলায় ১৭০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন৻
তাঁর ভাষণে মিঃ ওবামা বলেছেন ঐ হোটেলে থাকার মধ্যে দিয়ে এবং মুম্বাই থেকে তাঁর ভারত সফর শুরু করার মাধ্যমে তিনি একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন,
‘ভারত ও আমেরিকা দুই দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ৻`
শহর জুড়ে কঠোর নিরাপত্তা
প্রেসিডেন্টের নিরাপত্তার নিশ্চয়তা বিধানে সারা মুম্বাই শহর জুড়ে ভারতীয় কমান্ডো বাহিনী ও গোয়েন্দা বিভাগের সদস্য সহ কয়েক হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৻
মুম্বাই থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন সারা শহর জুড়ে দেওয়ালি উৎসবের আমেজ থাকলেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই উৎসব উদযাপন কিছুটা স্তিমিত হয়ে পড়েছে৻
প্রেসিডেন্ট থাকছেন শহর কেন্দ্রে তাজমহল প্যালেস হোটেলে, যে হোটেলের ওপর ২০০৮ সালে মুসলিম জঙ্গীরা হামলা চালিয়েছিল৻
মুম্বাইয়ের মণিভবন যেখানে মোহনদাস করমচাঁদ গান্ধী থাকতেন, প্রেসিডেন্ট শনিবার সেখানে যাবেন৻ এছাড়াও তাঁর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীর সঙ্গে মিলিত হবার কথা রয়েছে৻
প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তাঁর স্ত্রী মিশেল ওবামাও রয়েছেন৻
রোববার তাঁর দিল্লি পৌঁছনর কথা রয়েছে৻
প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ এশিয়ার চারটি দেশে তাঁর দশ দিনের সরকারি সফর শনিবার শুরু করলেন ভারতের মুম্বাই থেকে৻
ভারতের পর তাঁর ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাবার কথা রয়েছে৻









