ঢাকার কাছে ট্রেন লাইনচ্যুত, ৫০জন আহত

বাংলাদেশে রেল কর্তৃপক্ষ বলছে, রাজধানীর কাছে গাজীপুরে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হলে অন্তত ৫০ জন আহত হয়েছেন৻
ট্রেনটি ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলো৻ এই দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ ছিলো৻
ট্রেনের দুর্ঘটনা এমন সময় ঘটল যখন ঢাকার কাছে বিভিন্ন ফেরি ঘাটে আর মহসড়কে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে৻
ঈদ-উল আজহার ছুটির প্রথম দিনে হাজার হাজার মানুষ ঢাকা থেকে নিজেদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন৻
ঢাকায় বিবিসির সংবাদাতা বলছেন, রোববার বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডাকে হরতাল পালিত হবার ফলে, লোকজন গ্রামে যাবার জন্য একদিন কম সময় পেয়েছেন৻

এর ফলে, বিশেষ করে পদ্মা নদীর উপরে মাওয়া আর কাওড়াকান্দী ঘাটে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট তৈরী হয়েছে৻
বাংলাদেশে সরকারী ভাবে ঈদ-উল আজহা বুধবার পালন করার কথা থাকলেও দেশের বেশ কয়েকটি গ্রামে মানুষ একদিন আগেই ঈদ পালন করছেন৻
ভোলা, চাঁদপুর, পটুয়াখালী এবং কিশোরঞ্জের কয়েকটি গ্রামের মানুষজন সৌদী আরবের সাথে তাল মিলিয়ে মঙ্গলবার ঈদ পালন করছেন৻








