সপ্তম সংশোধনী বাতিলের পুর্নাঙ্গ রায়

Published

বাংলাদেশের সংবিধানের সপ্তম সংশোধনী বাতিলের পুর্নাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে বুধবার।

এর আগে গত অগাষ্ট মাসে হাইকোর্ট সপ্তম সংশোধনী বাতিলের রায় দেয়।

সপ্তম সংশোধনীতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের ক্ষমতায় আসাকে বৈধতা দেওয়া হয়েছিলো।

high_court
ছবির ক্যাপশান, সংবিধানের সপ্তম সংশোধনী বাতিলের পুর্নাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে বুধবার।

হাইকোর্টের এ রায়ের ফলে সংবিধানের ওই সংশোধনী এবং মি এরশাদের ক্ষমতা দখল দুটোই অবৈধ হয়ে গিয়েছে।

বাংলাদেশ সরকারের এটর্নী জেনারেল মাহবুবে আলম হাইকোর্টের এই রায়ের বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন।

রায়ে বলা হয়েছে আগামীতে সামরিক শাসন জারি করে এমন ধরনের ক্ষমতা দখলকে নিরুৎসাহিত করতেই এখন এর বিরুদ্ধে আইন তৈরী করা উচিত এবং অতীতে এমন ক্ষমতা দখলের বিচারও করা উচিত।

এটর্নী জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, অবৈধ ক্ষমতা দখলের অভিযোগে জেনারেল এরশাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

একই সাথে রায়ে বলা হয়েছে, এ ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এবং জাতীয় সংসদের মূল ভূমিকা পালন করা উচিত।

চট্টগ্রামে একটি হত্যা মামলায় জেনারেল এরশাদের শাসনামলে সাজা পেয়েছিলেন, এমন একজন ব্যক্তি সপ্তম সংশোধনীর বিরুদ্ধে মামলাটি করেছিলেন। যে মামলাতেই আদালত ওই সংশোধনীটিকে বাতিল করার এ রায় দেয়।