ইউরোপে বিষাক্ত ডিম আতংক

মুরগি, ডাইঅক্সিন-মিশ্রিত খাদ্য খাবার ফলে ডিমেও দূষণ ঘটেছে৻
ছবির ক্যাপশান, মুরগি, ডাইঅক্সিন-মিশ্রিত খাদ্য খাবার ফলে ডিমেও দূষণ ঘটেছে৻
Published

জার্মানিতে মুরগির খাবারের সাথে বিষাক্ত রাসায়নিক ডাইঅক্সিন মিশে যাওয়ার পর সেখানে হাজার হাজার মুরগির ফার্ম বন্ধ করে দেয়া হয়েছে৻

এই ডাইঅক্সিন-মিশ্রিত ডিম এবং ডিম দিয়ে তৈরি বিভিন্ন খাবার ব্রিটেন, নেদারল্যান্ডসহ ইওরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে৻

ডাইঅক্সিন মেশানো খাবার খেলে দীর্ঘমেয়াদে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে৻

জার্মানির শ্লেসভিগ-হোলস্টাইন প্রদেশে কৃষি দফতর বলেছে একটি গবেষণাগার গত বছর মার্চ মাসে আবিষ্কার করে যে মুরগির খাদ্যে মাত্রাতিরিক্ত ডাইঅক্সিন রয়েছে৻ মনে করা হচ্ছে, ঐ প্রদেশে একটি রাসায়নিক কারখানা থেকে এই দূষণ ঘটেছে৻

বিপজ্জনক নয়

এখন পর্যন্ত যা জানা গেছে তাতে ধারণা করা হচ্ছে ৩,০০০ টন খাদ্যে কোন না কোনভাবে ডাইঅক্সিন মিশে গেছে৻

মুরগি, ডাইঅক্সিন-মিশ্রিত খাদ্য খাবার ফলে ডিমেও দূষণ ঘটেছে৻

প্রথমে বলা হয়েছিল, এই ডাইঅক্সিন দূষণের সমস্যা জার্মানিতেই সীমাবদ্ধ৻ কর্তৃপক্ষ পরে বলে এ ধরণের অনেক ডিম হল্যান্ডে রপ্তানী করা হয় তারপর সেখান থেকে তরল অবস্থায় পাঠানো হয় ব্রিটেনে৻৻

ইউরোপে কর্তৃপক্ষ দাবি করছে ডাইঅক্সিনের পরিমাণ বৈধ সীমার চেয়ে বেশী হলেও তা বিপজ্জনক নয়৻

তারা আরও বলছে অনেক দিন ধরে প্রচুর পরিমাণে ডাইঅক্সিন খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ার সম্ভাবনা থাকে৻