সরকারকে কারণ দর্শানোর নোটিশ

    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা
  • Published

বাংলাদেশে শিশুদের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা বন্ধের জন্য হাইকোর্ট সরকারের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে৻

High Court
ছবির ক্যাপশান, ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে সরকারকে কারণ দর্শাতে বলেছে হাইকোর্ট

হাইকোর্ট স্বতপ্রণোদিত হয়ে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধেই কারণ দর্শানোর নোটিশ জারি করেছে৻

সম্প্রতি একটি শিশুর অঙ্গহানি ঘটিয়ে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে৻ এই ঘটনার ব্যাপারে একটি মানবাধিকার সংগঠন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করার পর আদালত এসব নির্দেশ জারি করেছে৻

কয়েকদিন আগে ঢাকার কামরাঙ্গীর চর এলাকা থেকে নিখোঁজ হওয়া নিয়ামুল নামের সাত বছরের এক শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে, যার শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হচ্ছিল৻

এই অভিযোগে ৠাব কোরবান আলি নামের একজনকে আটকও করেছে৻

অভিযুক্তরাই এখন পাল্টা ওই শিশুর বাবামাকে হয়রানি করছে বলেও অভিযোগ উঠেছে৻

এই বিষয়গুলো হাইকোর্টে তুলেছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক এলিনা খান৻

নিয়ামুল নামের ওই শিশুর ঘটনা তদন্তে কামরাঙ্গীর চর এলাকার পুলিশের গাফিলতির যে অভিযোগ হাইকোর্টে উঠেছে, তার পরিপ্রেক্ষিতে কামরাঙ্গীর চর এলাকার দুটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অর্থাৎ দুজন ওসিকে হাইকোর্ট তলব করেছে৻

একই সাথে পুরো ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের আই.জি.র প্রতি নির্দেশ দিয়েছে৻

মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন ভিক্ষাবৃত্তির বিরুদ্ধেও আদালত কারণ দর্শানোর নোটিশ জারি করেছে৻

তিনি বলেছেন ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য আইন থাকা স্বত্ত্বেও কেন তা বন্ধ হচ্ছে না, সরকারের কাছে তা জানতে চাওয়া হয়েছে৻

‘শিশু ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ নারী-শিশু নির্যাতন দমন ২০০০ এবং ২০০৩-এ সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে কোন শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগ করা যাবে না৻ কিন্তু বিভিন্ন পয়েন্টে কেন সেটা দেখা যাচ্ছে এবং তা কেন বন্ধ হচ্ছে না, তাও সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে৻`

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন হাইকোর্টের তাৎক্ষণিক নিদের্শনাগুলো লিখিতভাবে জানার পর পুরো বিষয়টিতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে৻