রবীন্দ্রসঙ্গীতশিল্পী সুচিত্রা মিত্র প্রয়াত

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র ভারতের কলকাতায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৻ মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮৬৻
দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে মধ্যাহ্ণভোজের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন৻
তাঁর জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল রবীন্দ্রসঙ্গীতের সাধনা ও সঙ্গীত শিক্ষকতা৻
নিজের সঙ্গীতজীবন শুরুর স্মৃতিচারণ করতে গিয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুচিত্রা মিত্র বলেছিলেন শান্তিনিকেতনে বৃত্তি পাওয়ার পরপরই তাঁর শিল্পীজীবন পূর্ণতার পথে এগিয়েছিল৻
পাশাপাশি বাংলা চলচ্চিত্র দহনেও তিনি অভিনয় করেছেন৻
২০০১-এ মনোনীত হন কলকাতার শেরিফ৻
কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন বহু বছর৻
১৯৭৩-এ পদ্মশ্রী উপাধিতে তাঁকে সম্মানিত করেন ভারত সরকার৻
পদ্মশ্রী ছাড়াও সঙ্গীত নাটক অ্যাকাডেমির পুরস্কারসহ বিভিন্ন সম্মানে তাঁকে বিভিন্ন সময়ে সম্মানিত করা হয়েছে৻








